আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 4:58 pm || প্রকাশের তারিখ: September 24, 2019, 12:51 pm
সাভারে ইয়াবা সহ দুইজন আটক
মোঃ আরিফ মন্ডল বিশেষ প্রতিনিধি :সাভারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‍্যাব-৪। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষটি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ এর উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর শিবলি মোস্তফা।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সাভারের আক্রান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো: রফিকুল ইসলাম (২৯) ও মো: রাজিব মোল্লা (২৬)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‍্যাব জানায়, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আক্রান এলাকায় অভিযান চালায় র‍্যাব-৪।এসময় দুই জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ২৪ পিছ ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ২ হাজার ৭’শ টাকা উদ্ধার করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম