আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:35 am || প্রকাশের তারিখ: January 30, 2021, 5:55 pm
ভারতে পাচার হওয়া ১২নারী পুরুষ ও শিশুকে বেনাপোল দিয়ে হস্তান্তর
বেনাপোল প্রতিনিধি।।যশোরের বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া ১২ জন বাংলাদেশি নারী পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

শনিবার বিকেল ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেতরকৃত ৭কিশোর ৩ নারি ও২ জন শিশু তারা বাংলাদেশের যশোরসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

ফেরত আসাদের বেনাপোল থেকে২ টি এনজিও সংস্থা যশোর রাইটস গ্রহন করেন ৬জন,জাস্টিক এন্ড কেয়ার ৬জন।যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা গ্রহনকারী তৌফিকুর জামান, ভুক্তভোগী নারী পুরুষ ভালো কাজে আশায় বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের ব্যাঙ্গালো শহরে পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের একটি বেসরকারি তালাশ এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে ২/৩ বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে তাদেরকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরতকৃত ১২জন নারী পুরুষও শিশুকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার, যশোর রাইটস এ দুটি এনজিও সংস্থা গ্রহন করেছে।পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম