আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:36 am || প্রকাশের তারিখ: January 30, 2021, 8:59 pm
গত ২৪ ঘন্টায় ৩৬৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে’মৃত্যু ১৭ জনের
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ১১১ জনে।

এ ছাড়া দেশে নতুন করে আরো ৩৬৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট পাঁচ লাখ ৩৪ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৩৭ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৭৯ হাজার ২৯৭ জন করোনা থেকে সুস্থ হলো।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবে ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৮৪৯টি। এর মধ্যে আগের কিছু নমুনা ছিল।এ পর্যন্ত দেশে মোট ৩৬ লাখ ৩৯ হাজার ৪৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম