আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:35 am || প্রকাশের তারিখ: January 30, 2021, 9:02 pm
মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছে নৌকা মার্কার প্রার্থী
সুমন খান মুন্সীগঞ্জ প্রতিনিধি।। মুন্সীগঞ্জ: দুই একটি ছোট অনাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুন্দর ভাবে মুন্সীগঞ্জ সদর উপজেলার মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছে নৌকা মার্কার প্রার্থী বর্তমান মেয়র হাজ্বী ফয়সাল বিপ্লব।

মুন্সীগঞ্জ পৌরসভার নবনির্বচিত কাউন্সিলরগণ হলেন- ১নং ওয়ার্ডে খায়রুল ইসলাম, ২নং ওয়ার্ডে সোহেল রানা রানু, ৩নং ওয়ার্ডে মকবুল হোসেন, ৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ডে মতিউর রহমান স্বপন, ৬নং ওয়ার্ডে আবু সাত্তার মুন্সী, ৭নং ওয়ার্ডে তুষার, ৮নং ওয়ার্ডে আওলাদ হোসেন, ৯নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন সাগর, সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ হচ্ছেন, নার্গিস আক্তার, পারভীন বেগম ও রুমা আক্তার।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম