প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 2:35 am || প্রকাশের তারিখ: January 30, 2021, 9:08 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
দুপুরে কক্সবাজার থেকে আশা একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের গ্রেপ্তার করা হয়।কক্সবাজার থেকে ইউএস-বাংলার একটি বিমান দুপুরে অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এসময় গোলাম মস্তফা মন্ডল পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় চ্যালেঞ্জ করে এপিবিএন।
পরে তাকে এক্সরে করলে তার পেটে ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে নিতে আশা এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।