আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 1:21 am || প্রকাশের তারিখ: January 30, 2021, 9:21 pm
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কালাই উপজেলার শিমূলতলী এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত আল আমিন কালাই উপজেলার আঁওড়া গ্রামের আবুল কালামের ছেলে।দুর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের আব্দুর রশীদের ছেলে শাকিল (২৪) এবং মোজাম্মেলেরর ছেলে কাইয়ুম (২৮)।আল আমিনসহ আরও দুইজন মোটরসাইকেল যোগে কালাই পৌর শহরে দিকে যাচ্ছিলেন। পথে শিমুলতলী এলাকায় বগুড়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুত্বর আহত হন।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আল আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপালে নেয়ার পথে মারা যায়।দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুইজন আরোহী গুরুত্বর আহত হন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম