আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 24, 2026, 1:21 am || প্রকাশের তারিখ: January 30, 2021, 9:18 pm
রাজশাহীতে “সামাজিক কল্যাণ সংস্থার” উদ্যোগে আদিবাসী ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ
লিয়াকত রাজশাহী।। "সামাজিক কল্যাণ সংস্থার" উদ্যোগে রাজশাহী মহানগরীর ১৭ নং ওয়ার্ডের বড়বনগ্রাম চকপাড়া এলাকার আদিবাসীসহ দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সম্রাট আলী বলেন, প্রতি বছরের ন্যায় এবারও গরিব অসহায় ও শীতার্তদের কথা চিন্তা করে নগরীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হচ্ছে।

অসহায় মানুষ যাতে শীতবস্ত্রের মাধ্যমে সামান্য উষ্ণতায় শীতকে মোকাবেলা করতে পারে- এজন্য আমাদের এই সামান্য প্রচেষ্টা। এভাবেই প্রতি বছরের মত "সামাজিক কল্যাণ সংস্থা" মানবতার কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সামাজিক কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল কবীর, সদস্য শরিফুল ইসলাম চঞ্চল, ফাহিম হাসান সেতু, মো রায়হান সরকার, নার্সিং অফিসার রাফাত জামান সৈকত, প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম