প্রিন্ট এর তারিখ: October 28, 2026, 9:58 pm || প্রকাশের তারিখ: February 1, 2021, 7:06 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বঙ্গবন্ধুকে নিয়ে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এর মধ্যে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার' নামের বইটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন। এই বইটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখার সংকলন। 'জয় বাংলা' নামে অন্য বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বইটিতে স্বাধীনতার আগে ১৯৭০ সাল থেকে বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে দেয়া জাতির পিতার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এসব সাক্ষাৎকার সম্পাদনা ও সংগ্রহ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ।
আমাদেরবাংলাদেশ/রিফাত