আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:25 am || প্রকাশের তারিখ: January 15, 2019, 3:03 pm
উপজেলা নির্বাচন মার্চে: ইসি সচিব
অনলাইন ডেস্ক:

আগামী মার্চে উপজেলা পরিষদ নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
এবারের উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হবে বলে জানান ইসি সচিব। তিনি জানান, পাঁচ ধাপের এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ফ্রেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।
 

সচিব বলেন, আট বিভাগের উপজেলাগুলোতে চার দিনে চার ধাপে ভোটগ্রহণ করা হবে। বাকিগুলোর মেয়াদউত্তীর্ণ কবে হচ্ছে তা বিবেচনায় নিয়ে পরবর্তী ধাপে ভোট শেষ করা হবে।

 

উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান ইসি সচিব। বলেন, জেলার সদর উপজেলাগুলোতে পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে।

 

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আরো জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ১৭ ফেব্রুয়ারি। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম