আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:55 pm || প্রকাশের তারিখ: February 4, 2021, 5:53 pm
চরামদ্দি ইউপি নির্বাচন: ১ নং এ বিএনপি মনোনয়ন পেলো মনির হোসেন
তানভীর শিকদার রিমন।। বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদ দল(বিএনপি) মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মনির হোসেন হাওলাদার।

গত সোমবার (২রা ফেব্রুয়ারী) দুপুরে এ মনোনয়ন ঘোষণা করা হয়।

এদিকে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ এলাকার ভোটারদের মাঝে দিচ্ছেন আগাম প্রতিশ্রুতি। এছাড়াও নানা রকম কৌশল অবলম্বন করে বিভিন্ন সামাজিক কাজে, অনুষ্ঠানে, পূজামন্ডপে আর্থিক সহায়তা করে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

বিএনপি প্রার্থী মনির হোসেন হাওলাদার জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয় নিশ্চিত। জনগনকে তাদের ভোটারাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার আহবান জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম