আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:57 pm || প্রকাশের তারিখ: February 5, 2021, 12:28 pm
বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ৩
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে১৮৯ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার(০৪ ফেব্রুয়ারী)রাতে বেনাপোল সীমান্তের দূর্গাপুর গ্রাম থেকে তাদের আটক করে।আটকৃত আসামীরা হলো,বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মৃত লালচান মাঝীর ছেলে ইমরান হোসেন (২৯), দৌলতপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মাহাবুর (২০) ও খুলনার খালিশপুর গ্রামের মৃত ফারুক ফারাজীর ছেলে বিল্লাহ ফারাজী (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত থেকে মাদক নিয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। পরে দূর্গাপুর গ্রামের সাত্তারের বাড়ির সামনে ধাওয়া করে তিন জনকে ধরা হয়। এসময় তাদের কাছ থেকে১৮৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।তাদের যশোর আদালতে পাঠানো হবে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম