আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:57 pm || প্রকাশের তারিখ: February 5, 2021, 2:28 pm
যশোরে বিশেষ প্রজাতির হাস পাচারকালে গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক।। যশোরের বিশেষ প্রজাতির গ্রীণল্যান্ডের সাদা ফ্রন্টেড হাস ভারতে পাচারকালে তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে যশোরের বাঘারপাড়ার খাজুরা ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাগুরার সদর থানার বগিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে শেখ রাসেল (২২), ফরিদপুরের ভাঙ্গা থানার খাকান্দা গ্রামের মৃত ফজেল মাতুব্বরের ছেলে রুবেল হোসেন(৩০) ও মাগুরা সদর থানার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে রাজ্জাক হোসেন (২৬)।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জুম্মন খান জানান, ঢাকা থেকে অবৈধ পথ ব্যবহার করে যশোর সীমান্ত দিয়ে ৩৬ টি বিশেষ প্রজাতির হাস ভারতে পাচারকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় বিশেষ প্রজাতির ওই হাসগুলো।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম