আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:57 pm || প্রকাশের তারিখ: February 6, 2021, 11:49 pm
যশোরে নাগরিক সমাজের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক।। যশোরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় পুলিশ সুপার সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আহবান জানিয়ে বলেন, অপরাধীর কোন দলীয় পরিচয় নেই।

যে কেউ অপরাধ করলে সে অপরাধী হিসেবে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।মাদল, জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে শক্ত অবস্থানে থাকার নির্দেশনা দেন তিনি।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা মুক্তিযোদ্ধা, আইনজীবী, ইমাম পরিষদ, পৌর মেয়র ও জেলার সকল ইউপি সদস্যগন।

এসময় যশোর জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম