আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:49 pm || প্রকাশের তারিখ: February 7, 2021, 8:58 pm
লাইভে মদ পান করে ইউটিউবারের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।লাইভস্ট্রিমে অর্থের বিনিময়ে মদ পান করে মৃত্যু হয়েছে রাশিয়ার ইউটিউবার উরি ডাশেচকিন। তিনি ইউটিউবে ‘গ্র্যান্ডড্যাড’ নামেই পরিচিত ছিলেন। দ্যা মিরর জানায়।

৬০ বছর বয়সী ওই রাশিয়ান বৃদ্ধ ইউটিউবার হিসেবে নানা চ্যালেঞ্জ নিতেন তিনি। এই চ্যালেঞ্জগুলির বৈশিষ্ট্যই হল, অর্থের বিনিময়ে নানা বিদঘুটে কাণ্ড করা। আরেক ইউটিউবার তাকে নতুন চ্যালেঞ্জ দিয়েছিলেন অনলাইনে মদ পান করার বা গরম সস খাওয়ার। দুইয়ের মধ্যে মদকেই বেছে নিয়েছিলেন উরি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়বেন।

তিনি ‘থ্র্যাশ স্ট্রিমের’ শিকার। এটি আসলে সোশ্যাল মিডিয়ায় চালু একধরনের নয়া ট্রেন্ড। টাকার বিনিময়ে অংশগ্রহণকারীকে লাইভে অদ্ভূত অদ্ভূত নানা চ্যালেঞ্জ গ্রহণ করতে হয় অথবা স্টান্ট করে দেখাতে হয়৷ ওই ব্যক্তিকে অনলাইনে মদ খাওয়ার জন্য টাকা অফার করেছিলেন অন্য এক ইউটিউবার।

পুলিশ জানিয়েছে, উরি ডাশেচকিনকে থ্র্যাশ স্ট্রিমে দুটো অপশন দেওয়া হয়েছিল। একটি ছিল মদ পান; অন্যটি ছিল গরম সস ৷ তিনি মদ পানকে বেছে নেন। লাইভস্ট্রিম করে মদ পান শুরু করেন ওই বৃদ্ধ। সেটি দেখতে লাইভে হাজির হন বহু দর্শক। তাদের সামনেই দেড় লিটার ভদকা পান করেন উরি। পরের পেগ খাওয়ার সময় হঠাৎ দর্শকদের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। একপর্যায়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ইতিমধ্যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাশিয়া প্রশাসন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রেন্ড থেকে সমাজে যে অস্থিরতা ছড়াচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম