আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 7:24 am || প্রকাশের তারিখ: February 8, 2021, 7:11 pm
যশোরের সাংস্কৃতিক জোট ও ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে পুলিশ সুপারের সভা
নিজস্ব প্রতিবেদক।। যশোরে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি বলেন সকল ধর্মের, বর্ণের ও গোত্রের মানুষ নিরাপদে বসবাসের জন্য তিনি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখবেন। পুলিশের শুদ্ধাচার প্রতিষ্ঠা ও জনগনের আস্থা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার প্রলয় কুমার সাংস্কৃতিক জোটের উদ্দেশ্য বলেন, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অনিয়ম দুর্নীতি ও সকল অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

এসময় তিনি সকল সাংস্কৃতিক জোট কর্মীদের সমাজের উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা সাংস্কৃতিক জোট এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্যগন।

এসময় যশোর জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম