আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 10:50 am || প্রকাশের তারিখ: September 25, 2019, 9:26 am
না ফেলার দেশে চলে গেলেন,তেলেগু কমেডিয়ান বেণু মাধব
আমাদেরবাংলাদেশ ডেক্স :
না ফেরার দেশে চলে গেলেন তেলেগু কমেডিয়ান বেণু মাধব (৩৯)। বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দুপুর প্রাই ১টা১০মিনিটের দিকে ভারতের হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তেলেগু সিনেমার জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বামসি কাকাট টুইটারে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি লেখেন অভিনেতা বেণু মাধব ১২টা ২০ মিনিটে (স্থানীয় সময়) আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার ও ডাক্তার বিষয়টি আমাকে জানান। আমি তার আত্মার শান্তি কামনা করছি।
গত দুই সপ্তাহ ধরে বেণু হাসপাতালেই ভর্তি ছিলেন।  গত রোববারে (২২ সেপ্টেম্বর) তাক হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। ডাক্তারের শেষ পরামর্শ ছিল, দ্রুতই তার লিভার প্রতিস্থাপন করতে হবে।
কিন্তু এরই মধ্যে বেণুর শারীরিক অবস্থার আরও বেশি অবনতি হলে তাকে আবার দ্রুতই হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের লোক। এরপর বেণুকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
অনেক বছর আগে থেকেই বেণু মাধব লিভার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এর ফলে তিনি অনেক সিনেমাতেই কাজ করতে পারেননি।
বেণু মাধব এখন পর্যন্ত ১৭০টিরও বেশি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি একাদিক তামিল ছবিতেও অভিনয় করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম