আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 4:41 am || প্রকাশের তারিখ: February 8, 2021, 9:17 pm
বিসিএস উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক।। ৩৬ বিসিএস-এ উত্তীর্ণদের সংবর্ধনা দিয়েছেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, রংপুর জেলায় বিভিন্ন ক্যাডার সার্ভিসে ৬ জন উত্তর্ণী হন।

এর আগে সারাদেশে ৫৪২টি সাধারণ ক্যাডারের পদসহ মোট দুই হাজার ১৮০টি শূন্য পদে নিয়োগ দিতে ৩৬ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পরবর্তীতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারিতে শুরু হয়। পরবর্তীতে ২০১৯ সালের ২৯ জুলাই মৌখিক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার ক্যাডারগনদের শুভেচ্ছা জানান। দেওয়া হয় পুরষ্কার সামগ্রী। এসময় পুলিশ সুপার তাদের দেশ ও জনগনের কল্যাণে কাজ করার আহবান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন,রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মধুসূদন রায়, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) সৈয়দ মোহাম্মদ ফরহাদ, অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার, (সদর) আনোয়ার হোসেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম