আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:49 pm || প্রকাশের তারিখ: February 9, 2021, 12:42 pm
বেনাপোল সীমান্তে ফেন্সিডিল সহ আটক ৫
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। যশোরের বেনাপোল সীমান্ত থেকে২৫০ বোতল ফেন্সিডিল সহ ৫ মাদক সম্রাট ব্যাবসায়ীদের কে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ফেব্রুয়ারী)রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে তাদের আটক করে।

আটকৃত আসামীরা হলো,বেনাপোল পোর্ট থানাধীন একই গাতিপাড়া গ্রামের সিরাজ ব্যাপারির ছেলে হাফিজুর রহমান (২৭),মৃত ইউনুচ মোল্লার ছেলে মাহাবুর(৩১), মৃত,মিজানুর রহমানের ছেলে রেজাউল (৪০),ও রবিউলের ছেলে বিপ্লাব হোসেন(৩৩) ও আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০)।জানা যায়,আটকৃত আসামিরা করোনার মধ্যে তেরঘরের ভেরত থেকে দীর্ঘদিন দাপটের সাথে মাদক ব্যাবসা করে সব বিলাশ বহুল বাড়ি গাড়ির মালিক হয়ে সমাজের যুবকদের দিয়ে অর্থের লোভে মাদক বহনের কাজ করাত।

তাদের আটক করায় সমাজের এক শ্রেণীর মানুষ পুলিশকে বাহবাহ ধন্যবাদ জ্ঞাপন করে।আরো বলে পুলিশ সঠিক নজরদারি করলে বাকি মাদক ব্যাবসায়ী গুলো আটক হবে তারা সব আটকৃত আসামিদের নিকটস্থ আত্নীয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে২৫০বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়।আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা নং১২ তাং ৯/২/২১রুজ হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হবে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম