আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 9:50 pm || প্রকাশের তারিখ: February 9, 2021, 10:01 pm
বাসের চাপায় ভুমি অফিসের মৃত্যু
ধামরাই সংবাদদাতা।।ঢাকার ধামরাইয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উপজেলা ভূমি অফিসের চেইনম্যান উত্তম কুমার হাওলাদার (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত উত্তম কুমার হাওলাদার বরিশালের রতন কুমার হাওলাদারের ছেলে। সে ধামরাই উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হিসেবে কর্মরত ছিলো।

পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে আসা রাজধানী এক্সপ্রেস (পাবনা-ব-১১-০০১২) বাসের সঙ্গে মানিকগঞ্জের দিক থেকে আসা উত্তমের ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে ঘটনাস্থলেই মারা যান চালক উত্তম। এসময় স্থানীয় লোকজন বাসটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক খাজা মাইনুদ্দিন চিশতী বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটিও আটক করা হয়েছে।এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম