আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 3:41 pm || প্রকাশের তারিখ: September 25, 2019, 3:53 pm
আলমারিতে মিলল,অফিস সহকারীর আত্মসাতের,২৩ লাখ টাকা
আমাদেরবাংলাদেশ ডেক্স : প্রায় ২৩ লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার নওগাঁ সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী জনাব হাসান আলী। নওগাঁ, ২৫ সেপ্টেম্বর।  নওগাঁ জেলা সঞ্চয় অফিসের একটি আলমারি থেকে ২২ লাখ ৮৭ হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অফিসের উচ্চমান সহকারী হাসান আলীকে।
আজ বুধবার বিকেলে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের তদন্তকারী একটি দল এই অভিযান চালায়। রাজশাহী দুদকের কার্যালয় সূত্র জানিয়েছে, এসব টাকা গ্রাহকদের কাছ থেকে আত্মসাৎ করা, অফিস সহকারী জনাব সাদ্দাম হোসেনের ২ কোটি ৩৭ লাখ টাকার অংশবিশেষ। অর্থ আত্মসাতে সাদ্দামকে সহযোগিতা করেছেন উচ্চমান সহকারী হাসান আলী। রাজশাহী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আলমগীর হোসেন
নওগাঁ সদর থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালান। আলমগীর হোসেন বলেন, অফিসে হাসান আলীর ব্যবহৃত আলমারিতে এই ২২ লাখ ৮৭ হাজার টাকা পাওয়া গেছে। জব্দ করা এসব টাকা নওগাঁ জেলা প্রশাসকের কোষাগারে জমা দেওয়া হয়েছে। এবং হাসানন আলীকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানার পুলিশে হাতে দেওয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম