প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 3:35 am || প্রকাশের তারিখ: February 11, 2021, 10:24 pm
লোহাগাড়া সংবাদদাতা।। সৌদি আরবের মদিনা মনোয়ারায় আগুনে পুড়ে প্রাণ গেল লোহাগাড়া দু’ভাইয়ের। গত ১০ফেব্রয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় এ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে এক ফানিচার দোকানে।
নিহত দু’সহোদর উক্ত ফানিচার দোকানে চাকুরীর করতেন বলে জানা যায়।
নিহতরা হলো লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি সামবির পাড়ার সোলতান আহমদের পুত্র মিজানুর রহমান (২৪) ও আরাফাত রহমান (১৯)। মদিনায় অগ্নিকান্ডের এঘটনায় আরো কয়েকজন হতাহত হওয়ার সংবাদ পাওয়া গেলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত ভাইয়ের মরদেহ মদিনায় এক হাসপাতালে রাখা হয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। এঘটনার পর বাংলাদেশ সময় একই তারিখ রাত ১২টার দিকে তাদের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছে। দু’সহোদরের মৃত্যুর সংবাদে দক্ষিণ সুখছড়ি গ্রামে নেমে আসে শোকের ছাঁয়া। স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিদারক দৃশ্যের আবতারণা হয় তাদের বাড়িতে।