আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 3:32 am || প্রকাশের তারিখ: February 11, 2021, 10:42 pm
টানা পাঁচবার ঢাকা জেলার সেরা করদাতা রোমান ভূঁইয়া
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা জেলায় টানা পঞ্চমবারের মতো সেরা করদাতার সম্মাননা পেয়েছেন সাভার আশুলিয়ার তরুণ ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া।

রাজধানীর পুরানা পল্টন ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে তার হাতে সম্মাননা তুলে দেয় জাতীয় রাজস্ব বোর্ড।

তরুণ এ ব্যবসায়ীর রয়েছে টেলিকম, বহুজাতিক কোম্পানির ডিলারশিপ, আবাসন, স্যাটেলাইট ক্যাবল টিভি নেটওয়ার্কসহ বিভিন্ন ব্যবসা।

তানভীর আহমেদ রোমান বলেন, আমার বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০০ কর্মী রয়েছেন। তাদের জন্যই মূলত এ বছরের সম্মাননা অর্জন। তারা ইচ্ছে করলেই লকডাউনে কাজ করা ছেড়ে দিতে পারতেন। কিন্তু তারা এটি করেনি। ঢাকা জেলায় আমি গত ৫ বছর ধরেই সেরা করদাতা হয়েছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম