আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:43 pm || প্রকাশের তারিখ: February 12, 2021, 9:09 pm
 গলাচিপায় র‌্যাব এর অভিযানে পলাতক আসামী গ্রেফতার 
গলাচিপা সংবাদদাতা॥র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১২ ই ফেব্রুয়ারী ২১ইং তারিখে পটুয়াখালী জেলার গলাচিপা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব ৮।

এ সময় অভিযান পরিচালনা কালে আনুমানিক ৭:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার শাখারিয়া বাজার এলাকা হতে (গেন্ডারিয়া থানার মামলা নং ১০(১০)১৫, মেট্রোঃ বিশেষ দায়রা নং-৬৪/১৬) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী উক্ত স্থানে অবস্থান করছে।

সংবাদ প্রাপ্তের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দলসহ সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার নাম- মোঃ রুবেল শাহ কামাল(৩০), পিতা-মৃত বাদল মিয়া, সাং-আমখোলা, থানা-গলাচিপা,জেলা-পটুয়াখালী নিজ স্বিকার উক্তিতে বলে জানায়।

উক্ত গ্রেফতারকৃত আসামীর স্বীকার করে যে, পটুয়াখালী জেলার গলাচিপা থানার (গেন্ডারিয়া থানার মামলা নং ১০(১০)১৫, মেট্রোঃ বিশেষ দায়রা নং-৬৪/১৬) এর ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানার (গেন্ডারিয়া থানার মামলা নং ১০(১০)১৫, মেট্রোঃ বিশেষ দায়রা নং-৬৪/১৬) মূলে হস্তান্তর করা হয়।

এ ব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো আবুল কালাম আজাদ বলেন,প্রতিদিনের ন্যায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম