আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৩, ২০২১, ৮:৩৭ অপরাহ্ণ
অবৈধভাবে গাছ কাটার অভিযোগ প্রভাবশালী মহলের বিরুদ্ধে
আজিজুল ইসলাম, মৌলভীবাজার।।মৌলভীবাজারে সড়কের পাশ থেকে অবৈধভাবে সরকারি গাছ কাটার হিড়িক পড়েছে। অভিযোগ উঠেছে মৌলভীবাজার কাটারাই গ্রামে সরকারি গাছ অবাধে কেটে নিচ্ছে একশ্রেণির প্রভাবশালিরা।

বন দফতরের আইন অনুযায়ী, শহরাঞ্চল ও গ্রামাঞ্চলে গাছ কাটার জন্য অনুমতি দেওয়া হয়। তবে অনুমতি দেওয়ার ক্ষেত্রেও এলাকায় সেই গাছটির প্রয়োজনীয়তাও বিবেচনা করা হয়। কিন্তু জেলার বিভিন্ন উপজেলায় এসব মানা হচ্ছেনা।

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার টু গোরারাই বাজার রোড এর কাটারাই গ্রামে রাস্থার পাশে লাগানো সরকারি গাছ দেদারছে কাটা হয়েছে। গাছ কেটে অন্যত্র সরিয়ে নেওয়া হলেও গাছের গোড়ার অংশ ও ডালপালার চিহ্ন এখনো পড়ে আছে সেখানে। সরেজমিনে দেখা গেছে, ওই সড়কের লাগানো পুরাতন রেইন্ট্রি, আমসহ বিভিন্ন বনজ ও ফলজ গাছের বেশির ভাগেরই ডালপালা নেই। ইতিমধ্যে অনেক গাছ শুকিয়ে গেছে। ডালপালা কাটায় গাছগুলো মরে যাচ্ছে। এ ব্যপারে জানতে চাইলে স্থানীয় একাধিক লোকজন জানান- কাটারাই গ্রামে রাস্থার পাশে লাগানো সরকারি গাছ আইনের কোন তোয়াক্কা না করে আউয়াল মিয়া ও রফিক মিয়া কেটে ফেলেছেন।

এ বিষয়ে মোঃ আলমগীর হোসেন জানান, আমার বাবা অন্যান্য গাছের সঙ্গে এই গাছগুলো কেটেছেন আমি এ বিষয়ে জানি না। বয়স্ক মানুষ থাকায় উনার বিষয়টি মাইন্ডে ছিল না। তিনি ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম