আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 7:32 pm || প্রকাশের তারিখ: February 14, 2021, 1:38 pm
আশুলিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ৪
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

১৩ রোববার ভোর রাতে আশুলিয়ার গাজীরচ থেকে ৪ জনকে আটক করে পুলিশ। এরআগে শনিবার রাতে ভুক্তভোগী কিশোরী আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আটককৃতরা হলো আশুলিয়ার গাজীরচট এলাকার দরগাড়পাড়ের মোখলেস হোসেনের ছেলে সাইফুল ইসলাম বাবু ২৪,আরিফ ২৬, একই এলাকার আনোয়ার হোসেনর ছেলে আবু বক্কর ২২ ও নান্নু মোল্লার ছেলে রানা মোল্লা ২৪।

 

উক্ত বিষয় ভুক্তভোগী কিশোরী আমাদেরবাংলাদেশ. কমকে জানান কারখানার ছুটি শেষে গত বুধবার রাত ৮ টার দিকে আশুলিয়ার গাজিরচট এলাকায় বান্ধবীর বাসা থেকে নিজের ভাড়া বাসায় ফেরার পথে পরিচিত দুই পুরুষ সহকর্মীর সাথে কথা বলছিল।

এমতাবস্থায় অভিযুক্ত ৪ জন মিলে দুই পুরুষ সহকর্মীকে মারধর করে তাদেরকে তাড়িয়ে দিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে সাইফুল ইসলাম বাবুর বাড়িতে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করে।

ভুক্তভোগী কিশোরী ধর্ষণকারীদের হুমকিতে ভয়ে বিষয়টা নিয়ে চুপচাপ থাকে। পরে শনিবার বিকেলে বিষয়টি জানাজানি হলে আশুলিয়া থানা পুলিশের সহযোগিতা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম আমাদেরবাংলাদেশ. কমকে জানান, প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনায় একজনের কথা জানা গেলেও, আটকের পর বাকী ৩জনও জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এবং পাশাপাশি স্বাস্থ্য পরক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হবে বলে ও তিনি জানান ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম