আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 7:45 pm || প্রকাশের তারিখ: February 14, 2021, 5:06 pm
যশোরে বাঘারপাড়া ও চৌগাছা থানায় পৌরসভার নির্বাচন পরিদর্শন করলেন: এসপি
নিজস্ব প্রতিবেদক।। যশোর বাঘারপাড়া ও চৌগাছা পৌরসভার নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র পরিদর্শন করলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম।

১৪ ফেব্রুয়ারী (রবিবার)সকাল ৮ টার থেকে বাঘার পাড়া ও চৌগাছা পৌরসভার প্রতিটা ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।

এসময় পুলিশ সুপার বেশ কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ কর্মসূচি পরিদর্শন করেন এবং প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরো বলেন আমাদের কাজ হলো নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহায়তা প্রদান করা।

এসময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়, জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার (অপরাধ), যশোর সহ জেলা পুলিশ যশোরের উর্দ্ধতন কর্মকতাগণ।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম