আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: February 14, 2021, 11:45 pm
রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থী মোস্তাফিজুর বিজয়ী 
হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ১৪ ফেব্রুয়ারি রবিবার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা প্রতীক) ২৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রার্থি হলেন মোকাররম হোসেন (ইস্ত্রি) পেয়েছেন ২৩৭১ ভোট । বর্তমান মেয়র আলমগীর সরকার (ক্যারামবোর্ড)  ২৩২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত  হলেন হালিমা আক্তার ডলি ১৮৭৩ ভোট, মনোয়ারা বেগম ১৬৩৫ ভোট, কামরুন্নেসা ১৫৫৫ ভোট ।
নির্বাচিত পুরুষ কাউন্সিলরা হলেন ১নং ওয়ার্ড- নূর আলম ৬৪৭ ভোট,২ নং ওয়ার্ড- জুয়েল রানা ১০২৮ ভোট,৩ নং ওয়ার্ড - ইসাহাক আলী ৬৭৮ ভোট ,৪ নং ওয়ার্ড-  মতিউর রহমান ৩৪৮ ভোট, ৫ নং ওয়ার্ড- আবু তালেব ৮২৯ ভোট,৬ নং ওয়ার্ড- আঃ রাজ্জাক ৩৬৭ ভোট, ৭ নং ওয়ার্ড - রুহুল আমিন ৩৯১ ভোট,৮ নং ওয়ার্ড - শরিফুল ইসলাম ৭৬২ ভোট,৯ নং ওয়ার্ড-  মিঠুন রানা ৪৫৯ ভোট ।

প্রসঙ্গত এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২, মোট প্রদত্ত ভোট ১১৭১৬ । মেয়র প্রার্থী ছিলেন ১২ জন ও কাউন্সিলর প্রার্থী ছিলেন মোট ৪৫ জন । দু'একটি ছোট বিছিন্ন ঘটনা বাদে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে । আজ রাত ৮ টায় উপজেলা নির্বাচন কনট্রোল রুম থেকে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম