প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 6:26 pm || প্রকাশের তারিখ: February 16, 2021, 2:47 pm
মহসিন উজ্জামান দুর্জয় কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি।। গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুরে আদিবাসীদের স্কুলে সরস্বতি পূজা উদযাপন করা হয়।
সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীদের সন্তানেরা এই স্কুলে লেখাপড়া করে।পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয় অনুষ্ঠানটিতে প্রধান অতিথী হিসেবে অংশগ্রহন করেন।প্রধান অতিথী তার বক্তব্যে বলেন আমার কাছে জাত,ধর্ম বর্ন,কাল,পাত্রের কোন বিভেদ নেই।আমি সকল মানু্ষের।
তিনি আরও বলেন আমার বাবা মরহুম হাবিল উদ্দিন সিকদারের মত আমিও সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।কালিয়াকৈর পৌরসভার মেয়র পদ প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া চান।তিনি নির্বাচিত হলে কালিয়াকৈর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রুপান্তরের ঘোষনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি স্বনামধন্য সাংবাদিক আইয়ুব রানা।এসময় আরও উপস্হিত ছিলেন আদিবাসী ফোরামের কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য উষা রন্জন কোচ,প্রধান শিক্ষক জয়দেব সরকার,১ নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন উজ্জামান দুর্জয়,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম,যুবনেতা শেখ রিপন,ছাত্রলীগ নেতা রিফাত চৌধুরী,সৈয়দ শাওন, ফেরদৌস আহমেদ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম