আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: February 17, 2021, 6:23 pm
লোহাগাড়া কর্মকার পাড়ায় সরস্বতী মায়ের পূজা পালিত
লোহাগাড়া সংবাদদাতা।।চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কর্মকার পাড়ায় ১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার)স্বস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যে দিয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

সকাল থেকে ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও নারীদের উলুধ্বনিতে মুখরিত হয় ওঠে পূজামন্ডপ।প্রতিবছর শুল্ক পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবী মা সরস্বতীর পূজা করা। আজ সকাল হতে উপবাস থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ফুল, বেল পাতা ও দুর্বা দিয়ে পূষ্পাঞ্জলি দেয় বিদ্যাধিষ্ঠাত্রী মা সরস্বতীর চরণে।

মা সরস্বতী জ্ঞানদায়িনী বিদ্যাদেবী সরস্বতী শ্বেতশুভ্র বসনা। তাঁর এক হাতে বীণা অন্য হাতে বেদপুস্তক। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় লোহাগাড়া কর্মকার পাড়ায় ও মা সরস্বতী পূজা উদযাপন করা হয়। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান পুণ্যার্থীরা।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী সরস্বতী পূজা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী ভক্তদের মানবীয় চেতনায় উদ্দীপ্ত করতে প্রতিবছর ধরাধামে আবির্ভূত হন। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা করবে মর্ত্যের ভক্তকুল।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম