প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 3:34 pm || প্রকাশের তারিখ: September 25, 2019, 6:41 pm
আমাদেরবাংলাদেশ ডেক্স : ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ঢাকা জেলা অভিযান চালিয়ে সাভার ও কেরানীগঞ্জ থেকে মাদিক দ্রব্য সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনভর কেরানীগঞ্জ এ এবং বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে সাভারে পরিচালিত অভিযানে ৪০০ (চারশত) পিচ ইয়াবা ও ০৬ (ছয়) বোতল ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয় বলে জানা যায়।
এব্যাপারে ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল (ডিএনসি) ঢাকা জেলার সহকারী পরিচালক সুব্রত শুভ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঢাকা কর্তৃক কেরানীগঞ্জ উপজেলার ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ (চারশত) পিচ ইয়াবাসহ কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী মোঃ রুস্তম আলী (৪৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।তিনি আরও জানান, বুধবার রাতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকায় এক সাড়াশি অভিযান চালিয়ে জয়নাবাড়ি কান্দারচর এলাকা থেকে ফেনসিডিল ব্যবসায়ী মোঃ রিপন (৪২) কে নিজ বসতঘর থেকে ০৬ (ছয়) বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স’নীতি অবলম্বন করা হয়েছে উল্লেখ করে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান ডিএনসি’র এই কর্মকর্তা।