আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৯, ২০২১, ৭:১৯ অপরাহ্ণ
পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। তিনদিনের ছুটির কারণে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে। আজ শুক্রবার (১৯শে ফেব্রুয়ারি) সকাল থেকেই নদী পাড় হতে ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ছোট বড় ১৬ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের কাজ চলছে। তিনদিনের ছুটির কারণে ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দেড় হাজার যানবাহন পাড় করা হয়েছে।

বর্তমানে পাটুরিয়া ফেরি ঘাটে দুই শতাধিক ছোটগাড়ি, শতাধিক যাত্রী বাহী বাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক পাড়ের অপেক্ষায় রয়েছে। যাত্রীবাহী যানবাহন ও জরুরী অত্যাবশ্যকীয় পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পাড় করা হচ্ছে। তবে বিকেলের পর নাগাদ যানবাহনের চাপ কমে যাবে বলে তিনি আরো জানান।

(আমাদেরবাংলাদেশ/রিফাত)
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম