আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 4:06 pm || প্রকাশের তারিখ: February 21, 2021, 7:53 pm
স্যুটকেসের মধ্যে মিললো তরুনীর মরদেহ
সাভার সংবাদদাতা।। সাভারের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার একটি পুকুরে স্যুটকেস থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে, স্যুটকেসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা পুকুরে একটি স্যুটকেস ভাসতে দেখেন। পরে সেটি তুলে এনে খোলার পর ভেতরে এক নারীর মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশের ধারণা, অন্য কোথাও ওই নারীকৈ হত্যার পর মরদেহটি গুম করতে পুকুরে ফেলে যায় দুর্বৃত্তরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম