আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 3:05 pm || প্রকাশের তারিখ: February 21, 2021, 9:13 pm
চরফ্যাশন পৌর নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী  আরজুর উঠান বৈঠক
চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। ভোলার  চরফ্যাশন পৌরসভায় আসন্ন ২৮ ফেব্রুয়ারীর নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদ প্রার্থী ফাতেমা খানম আরজুর পক্ষে হারমনিয়াম প্রতীকে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে  পৌর ২নং ওয়ার্ডের মহত আলী শিকদার বাড়িতে এক উঠান বৈঠকে ভোটারদের কাছে দোয়া ও সালাম বিনিময়ে ফাতেমা খানম আরজু ভোট চেয়েছেন।

এসময় কাউন্সিলর প্রার্থী আরজু বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে সর্বদা আপনাদের পাশে আছি, কাউন্সিলর নির্বাচিত হয়ে দৃঢ়ভাবে পাশে থাকবো।

স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু সরদারের সভাপতিত্বে ও শরীফুল ইসলাম সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন  কৃষকলীগ নেতা জামাল মিয়া, লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সালাউদ্দিন ও শ্রমিক লীগ নেতা কাশেম বাতান। এসময় কয়েকশ নারী ও পুরুষ ভোটার  উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম