আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 1:05 am || প্রকাশের তারিখ: February 22, 2021, 9:08 pm
টিকা নেওয়ার পরও মানতে হবে স্বাস্থ্যবিধি
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনার ভ্যাকসিন নেয়ার পরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় সরকার প্রধান আরও বলেন, 'আগাম ব্যবস্থা নেয়ার কারণেই করোনার টিকা বাংলাদেশ পেয়েছে।' মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতিটি ঘরে আলো পৌঁছে দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম