আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 1:05 am || প্রকাশের তারিখ: February 22, 2021, 9:14 pm
দুই দেশে নতুন ১২ হাজার শ্রমিক পাঠানো হবে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা মহামারী সত্ত্বেও সিংগাপুর এবং রুমানিয়া ১২ হাজার জনশক্তি নেবে বাংলাদেশ থেকে। একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন তিনি। জানান, মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে জনশক্তি রপ্তানী বন্ধ হলেও নতুন নতুন বাজার খুলছে।

সৌদী আরবে গৃহকর্মী আবিরন হত্যা মামলায় ফাঁসির সাজা হওয়ায় সেখানে বাংলাদেশের নারী শ্রমিক নির্যাতন বন্ধ হবে বলে আশা তার।

এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সাথে সম্পর্ক জোরদার করতে আজ রাতে সেদেশে এক সপ্তাহের সফরে যাচ্ছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম