আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 2:54 pm || প্রকাশের তারিখ: February 22, 2021, 10:24 pm
বাড়ির সামনে যুবককে কুপিয়ে জখম
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বাড়ি থেকে বের হয়ে সড়কে উঠতেই হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি ও যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বগুড়া শহরের ফুলতলা এলাকায় ফোরকান নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সড়কে উঠতেই এই হামলার শিকার হন ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ফোরকান হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি।

পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে ফোরকান বাড়ি থেকে বেরিয়ে সামনের সড়ক ধরে ফুলতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় অতর্কিতে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে সেখান থেকে সটকে পড়ে। পরে স্থানীয় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। ফোরকানের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় যুবলীগ কর্মী ফোরকানের ভাই ফয়সাল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ভাইয়ের ওপরে হামলা হয়েছে। তবে পুলিশ বলছে, আধিপত্য বিস্তার নাকি পৌরসভা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হামলা তা এখনো তারা নিশ্চিত হতে পারেননি।ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম