আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:48 pm || প্রকাশের তারিখ: February 22, 2021, 10:34 pm
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়ল
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ৩২৭ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৭ জন।

এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৩৪৯ জন।রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর মধ্যে ৩২৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম