প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 1:49 pm || প্রকাশের তারিখ: February 24, 2021, 6:31 pm
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ফার্মেসীতে ঢুকে আনোয়ার হোসেন লকেট (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে জখমের ঘটনায় দুইজকে গ্রেফতার করেছে পুলিশ।
(২৪ ফেব্রুয়ারি) বুধবার সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এস আই ইমদাদ।
মঙ্গলবার ৫ দিনের রিমান চেয়ে আদালতে প্রেরণ করেন তাদের। বিকালে ঢাকার মূখ্য আদালতে আসামিরা স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ি কাঁঠালতলার এলাকার সাহীন ফার্মেসীতে আনোয়ার হোসেন লকেটের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ইমরান, সবুজ, আফজালসহ আরও ১০-১৫ জন।
পরে লকেটকে গুরুত্বর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এঘটনায় ভুক্তোভোগীর ভাই সামছুল ১০ জনের নাম উল্লেখ্সহ অজ্ঞাত ১০ জনের নামে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজকে পল্লীবিদুৎ থেকে ও আফজালকে ইউনিক থেকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হলে তারা স্বীকারোক্তিমূলক জাবানবন্দী দেয়।
গ্রেফতাররা হলো- আফজাল ও সবুজ। এরমধ্যে আফজাল ভাড়াটিয়া সন্ত্রাসী হয়ে আসে টাকার বিনিময়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যাক্রম করে। তার আশুলিয়া থানায় আরও একটি মামলা রয়েছে। ভুক্তোভোগী আনোয়ার হোসেন লকেট মানিকগঞ্জের দৌলতপুর চরকাটা ইউনিয়নের শাজাহান আলীর ছেলে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেনের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কম/প্রতিনিধি-কে বলেন, ঘটনার পর ভুক্তোভোগীর ভাই নিজে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখিত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জাবানবন্দী দিয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামীদের নামে থানায় বিভিন্ন মামলা রেয়েছে বলেও তিনি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/ রাজু