আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 28, 2026, 1:18 pm || প্রকাশের তারিখ: February 25, 2021, 10:11 pm
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি ঘোষণা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সকল পর্যায়ের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪শে মে থেকে পরীক্ষা শুরু হবে। ৮ই জুন থেকে অনলাইনে প্রথম বর্ষের ভর্তির আবেদন গ্রহণ করা হবে। এছাড়া জুলাইয়ের ৩য় সপ্তাহ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।এদিকে, স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হওয়ার আশ্বাসে রাজধানীর শাহবাগে অবরোধ তুলে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এছাড়া আন্দোলন থেকে আটক ১৩ শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এর আগে সকালে শিক্ষার্থীরা চলমান পরীক্ষা নেয়ার দাবিতে শাহাবাগ মোড়ে বিক্ষোভ করতে এলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

এরপর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ থেকে অবিলম্বে স্থগিত হওয়া পরীক্ষা নেয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম