আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:37 pm || প্রকাশের তারিখ: February 28, 2021, 5:33 pm
ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার আসামিকে জেল হাজতে প্রেরন
নাজমুল ইসলাম।। ঝালকাঠির রাজাপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সোহাগ মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে ঝালকাঠি সদর উপজেলার চৌপালা বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। সোহাগ রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মো. রুহুল আমিন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন সোহাগ মোল্লা। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সোহাগসহ দুজনের নামে ১৪ ফেব্রুয়ারি থানায় মামলা দায়ের করেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম