আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:38 pm || প্রকাশের তারিখ: March 1, 2021, 3:57 pm
আশুলিয়া থেকে অপহৃত শিশু হাটহাজারী থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থেকে অপহৃত আলী হোসেন (৬) নামের এক শিশুকে চট্রগ্রামের হাটহাজারী থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১লা মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল (২৮ ফেব্রুয়ারী) রাতে চট্টগ্রামে র‍্যাব-৭ যৌথ অভিযানের মাধ্যমে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদরের জাকির হোসেন (২৪) ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার শান্ত মিয়া (২৯)।

র‍্যাব জানায়, গত পাঁচদিন আগে আশুলিয়া থেকে শিশুটিকে কৌশলে অপহরণ করে নেয়। মুক্তিপণ আদায়ে ফোন কল করে প্রায় ১৫ লক্ষাধিক টাকা দাবি করে তারা। টাকা দিতে অপরাগত হলে মেরে ফেলার হুমকি দেওয়া অপহরনকারীরা। বিষয়টি আশুলিয়া থানায় অভিযোগ করা হলে ডিজিটাল প্রযুক্তির ট্রাকিংয়ের মাধ্যমে হাটহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে একটি মোবাইল ফোন, সিম কার্ড, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও দুটি জাতীয় পরিচয়পত্র।

র‍্যাব-৪ অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ জানান, অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকেও আটক করা হয়েছে।

আটককৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম