আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:38 pm || প্রকাশের তারিখ: March 3, 2021, 12:08 am
কমলগঞ্জে অস্ত্রসহ আটক ১
মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া পাহাড়ি এলাকার রাস্তার উপর হতে অস্ত্রসহ কামরুজ্জামান (৩৬) নামে এক ব্যাক্তি কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২। সোমবার (১ মার্চ) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযান চালিয়ে ১টি রিভলবার, ২৬টি জিহাদী বইসহ কামরুজ্জামানকে আটক করে। আটক কামরুজ্জামান ঝিনাইদহ জেলা শৈলকুপা গ্রামের উম্মত আলীর ছেলে বলে র‌্যাব জানায়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্রআইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১টি রিভলবার ও ২৬টি জিহাদি বইসহ কামরুজ্জামানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২ মার্চ) বিকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম