আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 12:38 pm || প্রকাশের তারিখ: March 3, 2021, 12:15 am
কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারীসহ গুরুতর আহত ৫
কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা।। কলাপাড়া উপজেলার কুয়াকাটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারী সহ গুরুতর আহত হয়েছে পাঁচ জন। ২ মার্চ মঙ্গলবার সকালে কুয়াকাটার মেলাপাড়ায় এই ঘটনা ঘটে।

জানাযায় কোমল মতি শিশুরা রাস্তায় খেলাকরতে গিয়ে খড়কুটায় আগুন ধরিয়েদেয় একপর্যায় রাস্তার পাশে থাকা বাড়ির বেড়ায় আগুন লাগে।

এঘটনায় কথারকাটাকাটি হলে স্থানীয় জলিল হাওলাদারের নেতৃত্বে ইব্রাহীম,রাসেল,ছগীর,হাবিবুল্লাহ্,ইসমাইল অতর্কিত হামলা চালায় হামলা চালিয়ে মোঃ কবির শিকদার(২৪) মোঃ রুবেল শিকদার(২৪),মোঃ সোহেল শিকদার(১৬) মোঃ ইমাম হোসেন খান (২৫) মোসাঃ কুলসুম বেগম (৭০) কে দেশিয় অস্ত্রসস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

রির্পোট লেখাপর্যন্ত আহতরা কলাপাড়ায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে জলিল হাওলাদারের মুঠোফেনে একাধিকবার যোগাযোক করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে ।তাই তার অভিমত লেখা সম্ভব হয়নি।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখন পরিবেশ শান্তিপূর্ন আছে। লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনী ব্যাবস্থা গ্রহণ করব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম