আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 3:45 pm || প্রকাশের তারিখ: September 26, 2019, 11:08 am
শার্শা উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির ৫ম দ্বি -মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ আসাদুর রহমান/মহসীন কবীর,বিশেষ প্রতিনিধিঃ শার্শা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্দোগে বহুখাত ভিত্তিক অংশগ্রহণ ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির ৫ম দ্বি -মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহঃস্পতিবার সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি পুলক কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মন্জু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী,
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পঃ কর্মকর্তা ডাঃ অশোক কুমার সাহা, উপজেলা সিনিয়ার মৎস কর্মকর্তা আবুল হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান,

উপজেলা তথ্য সেবা ককর্মকর্তা সুমনা কবীর, উপজেলা পুষ্টি কমিটির সাংবাদিক প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ,শিশির কুমার সরকার, শেখ কাজিম উদ্দীন,ব্রাক প্রতিনিধি অন্জনা কবীর,আদ-দ্বীন প্রতিনিধি তারিক আজিজ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন ও উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন মাল্টি সেক্টোরাল নিউট্রিশিয়ান প্রজেক্ট কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল অফিসার আরিফুর রহমান বাপ্পী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম