আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:00 am || প্রকাশের তারিখ: March 6, 2021, 2:23 pm
ঝালকাঠিতে ৪ মাদক ব্যবসায়ী আটক
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির রাজাপুরে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের সাউথপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো- উপজেলার ভাতকাঠি গুচ্ছ গ্রামের মো. সোবাহান খানের ছেলে মো. শহিদুল ইসলাম খা ওরফে শাকিল (৩৫), পূর্ব আঙ্গারিয়া গ্রামের মো. শাহ-আলম হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদার (২১), আব্দুর রব বেপারীর ছেলে মো. বাদল বেপারী (২২), বরগুনা জেলার আমতলি এলাকার মো. নুরুল হক পেদার ছেলে মো. মামুন পেদা (৩০)।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম