আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 3:41 pm || প্রকাশের তারিখ: September 26, 2019, 11:23 am
আশুলিয়ায় ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও চাঁদাবাজি বন্ধের দাবীতে মানববন্ধন
মোঃ শহিদুল ইসলাম (সাগর) আশুলিয়া মহাসড়কের উপর ময়লা না ফেলা, ময়লা ফেলার নির্দিষ্ট স্থান ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার নবী টেক্সটাইল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভূক্তভোগীরা অভিযোগ করে জানান,  ময়লা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় আশপাশের বেশ কয়েকটি এলাকার ময়লা আবর্জনা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে । আর এ জন্য  স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিমাসে  আদায় করছে মোটা অঙ্কের চাঁদা।

বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী  বাহিনীকে জানালেও কোন সুরাহা মিলছে না বলেও অভিযোগ করেন মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসী। সেই সাথে তারা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন যাতে করে মহাসড়কের পাশে ময়লা ফেলা ও চাঁদা বন্ধ করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম