আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 10:00 am || প্রকাশের তারিখ: March 7, 2021, 12:17 pm
আশুলিয়ায় বাস চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্য মোনায়েম হোসেন (৬০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (৭ই মার্চ) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অজ্ঞাত বাসের চাপায় মৃত্যু হয় তার।

নিহত মোনায়েম শিল্প পুলিশের উপ-পরিদর্শক হিসেবে হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ।

পুলিশ জানায়, রবিবার ডিউটি শেষ করে নামাজ পালন করে পুলিশ সদস্য মোনায়েম। নামাজ শেষে বাসায় ফেরার পথে আশুলিয়া- টঙ্গী মহাসড়কের সরকার মার্কেট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক(এসআই) ফরিদুল আলম আমাদেরবাংলাদেশ.কম-কে জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে উদ্ধার এবং অপরাধীদের আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম