আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 15, 2026, 4:15 am || প্রকাশের তারিখ: March 7, 2021, 10:30 pm
যশোরে পুলিশের উদ্যোগে ৭ই মার্চ পালিত
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। যশোরে বাংলাদেশ পুলিশের উদ্যোগে ৭ই মার্চ পালিত হয়েছে।

রোববার (৭ই মার্চ) দুপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়।

যশোরের সদর থানার কেন্দ্রীয় ঈদগাহের ময়দানে আয়োজিত ৭ই মার্চের অনুষ্ঠানে খুলনা রেঞ্জের পুলিশ সুপার ড. খঃ মহিন উদ্দিন শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম