আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 12:49 am || প্রকাশের তারিখ: March 8, 2021, 11:18 am
লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
অমিত কর্মকার,লোহাগাড়া প্রতিনিধি।।চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হওয়ার সংবাদ পাওয়া গেছে।

৭মার্চ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নে গহীন জঙ্গলে লাম্বা শিয়র এলাকায় মোঃ আবদুল খালেক (৫৫) এক কৃষক নিহত হয়। নিহত কৃষক চুনতি আশকর আলী পাড়ার মৃত ওমর আলীর পুত্র বলে জানা যায়।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাতে কৃষক আবদুল খালেকের রোপনকৃত জমির ধান পাহারা দিচ্ছিল। তার ধানক্ষেত পাহারা দেয়ার সময় সকাল ১০টার দিকে গহীন জঙ্গলে লাম্বা শিয়র এলাকায় বন্যহাতির পালের আক্রমণে ঘটনাস্থলে ওই কৃষক প্রান হারায়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান জানান, ঘটনার খবর পেয়ে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজোয়ানুলের নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম