আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 23, 2026, 8:51 am || প্রকাশের তারিখ: March 8, 2021, 2:12 pm
আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রী অপহরণের দায়ে আটক ১
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায়ে সনি সরকার নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ই মার্চ) রাতে আশুলিয়ার গৌরিপুর থেকে তাকে আটক করা হয়।

আটক সনি সরকার আশুলিয়ার গৌরিপুর গ্রামের মজিদ সরকারের ছেলে।

অপহরণ মাদ্রাসা ছাত্রীর বড় ভাই বাবুল মৃধা আমাদেরবাংলাদেশ.কম-কে জানান, গত ২৮ ই ফেব্রুয়ারি আমার বোন বাসা থেকে বের হয়।

এরপর কৌশলে সাজ্জাদ তাকে বিমানবন্দরে নিয়ে যায়। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশ্য তাকে পাঠিয়ে দেওয়া হয়। পরে সনি সরকার নামের আরেক ব্যক্তি সেখান থেকে তাকে অপহরণ করে বলে জানান তার পরিবার।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক কাজী নাসিরের কাছে জানাতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে বলেন,
ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে সনি সরকার নামে এক যুবককে আটক করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/জা/আ/রা
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম